News Flash

  • Home
  • Uncategorized
  • চিত্তাবাড়ি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামছে আইপিএফটি
Image

চিত্তাবাড়ি ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সাব্রুম মহকুমায় চিত্তাবাড়িতে বিএসএফ’র গুলিতে তিনজন গ্রামবাসী নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আন্দোলনমুখী হতে চলেছে আইপিএফটি৷ সোমবার সাংবাদিক সম্মেলনে আইপিএফটির সভাপতি এনসি দেববর্মা জানিয়েছেন, ২১ মার্চ সাব্রুমের কলাছড়িতে কেন্দ্রীয় বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হবে৷ এরই পাশাপাশি সারা রাজ্যে মহকুমাস্তরে ২৯টি বিভাগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ সংগঠিত করা হবে৷
এদিন তিনি ঐ ঘটনায় রুটিন মাফিক তদন্তে আস্থা নেই বলে জানিয়েছেন৷ তাঁর দাবি, ঐ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক৷ উচ্চ আদালতের বর্তমান কিংবা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি৷ এদিকে, আগামীকাল এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে স্মারকলিপি পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন৷
ঐ ঘটনায় নিহত তিনজনের প্রত্যেক পরিবারকে ৫০ লক্ষ টাকা এবং একজন করে কেন্দ্রীয় সরকারের অধীন চাকুরি এবং আহতদের ২০ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়ার দাবি জানিয়েছেন এনসিবাবু৷ পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকারকে বহন করতে হবে বলে দাবি জানান৷
এদিন তিনি বলেন, রাজ্যে ৮৫৬ কিলোমিটার সীমান্ত এলাকায় ২২ হাজার ৪৪৪ জন বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে৷ তা সত্ত্বেও বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত দিয়ে প্রতিনিয়ত অসামাজিক কাজকর্ম চলছে৷ তিনি কেন্দ্রের বর্ডার ম্যানেজমেন্ট দপ্তরকে রাজ্যের সীমান্ত এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পর্যালোচনা করে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top