News Flash

  • Home
  • Uncategorized
  • আজব ফরমান মার্কিন প্রশাসনের, মার্কিন মুলুকগামী বিমানে নিষিদ্ধ আইপ্যাড, ল্যাপটপ
Image

আজব ফরমান মার্কিন প্রশাসনের, মার্কিন মুলুকগামী বিমানে নিষিদ্ধ আইপ্যাড, ল্যাপটপ

ওয়াশিংটন, ২১ মার্চ (হি.স.): নয়া আজব ফরমান ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের| মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা জারি করে বলা হয়েছে, মিশর, জর্ডান, কুয়েত, মরোক্কো, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহি-এই আটটি দেশ থেকে যে বিমান যাত্রীরা মার্কিন মুলুকে আসবেন তাঁরা ক্যারি-অন লাগেজে অর্থাত্ নিজেদের সঙ্গে ল্যাপটপ, আইপ্যাড, ক্যামেরা এবং আরও বেশ কিছু ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে বিমানে উঠতে পারবেন না| এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে মোবাইল ও চিকিত্সার সামগ্রীকে| বড় কোনও গ্যাজেট সঙ্গে রাখতে না পারলেও যাত্রীরা স্মার্টফোন বা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন|
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, মিশর, জর্ডান, কুয়েত, মরোক্কো, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে সব নন স্টপ বিমান আমেরিকায় যাচ্ছে এই নিষেধাজ্ঞা সেই সব বিমান যাত্রীদের জন্যই| আচমকা কেন এমন নিষেধাজ্ঞা জারি করা হল সেই সম্পর্কে কোনও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি| সোমবারই একটি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানায় সৌদি আরবের সরকারি সংবাদসংস্থা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top