News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে দিল্লীর কাছে কম টাকা চাইল ঢাকা
Image

আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে দিল্লীর কাছে কম টাকা চাইল ঢাকা

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ২০ মার্চ৷৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারকে আর্থিক সহয়তার বরাদ্দ টাকা কমিয়ে দিয়েছে৷ ২০১৬-১৭ অর্থবছরে ১৫০ কোটি টাকা বরাদ্দ থাকলেও তা কমিয়ে দেওয়া হয়েছে ৭৫ কোটি টাকা৷ ২০১৭-১৮ বছরে বরাদ্দ করা হয়েছে ১২৫ কোটি টাকা৷
সোমবার পররাষ্ট্র বিষয়ক কমিটি ২০১৬-১৭ অর্থ বছরের জন্য তার প্রতিবেদন পেশ করেছে এবং সেই সাথে সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের জন্য অনুদান দাবী করেছে৷
বাংলাদেশকে সহায়তা প্রদানের টাকা কমিয়ে দেওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রক জানায় আখাউড়া-আগরতলা রেল লাইন প্রকল্পে বাংলাদেশ সরকার জমি অধিগ্রহণের জন্য ১০০ কোটি টাকা কাজে লাগাবে বলে বদ্ধপরিকর ছিল৷ কিন্তু জমি অধিগ্রহণের জন্য চেয়েছে ৫৫ কোটি টাকা৷
পররাষ্ট্র বিষয়ক কমিটি পর্যালোচনা করেছে যে, ভারত সরকার আর্থিক সহায়তা প্রদান করে আসছে প্রতিবেশী দেশগুলিকে৷ কিন্তু, বাংলাদেশে সহায়তার জন্য বরাদ্দ টাকা থাকলেও তারা কম টাকা চাওয়ায় ৭৫ কোটি টাকা কমানো হয়েছে৷ কমিটি চাইছে আখাউড়া-আগরতলা রেল প্রকল্প কোন বিলম্ব ছাড়াই যাতে তরান্বিত হয়৷ এই প্রকল্প রূপায়ণের জন্য প্রয়োজনীয় টাকা বরাদ্দ করা হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top