News Flash

  • Home
  • Uncategorized
  • মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-২ ব্যবধানে হারাল বার্সেলোনা
Image

মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-২ ব্যবধানে হারাল বার্সেলোনা

মাদ্রিদ, ২০ মার্চ (হি.স.) : লা লিগায় লিওনেল মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-২ ব্যবধানে হারাল বার্সেলোনা| দলের হয়ে আরও একটি করে গোল করলেন লুইস সুয়ারেজ ও আন্দ্রে গোমেজ| তবে এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জনের দল নিয়ে খেলে ভ্যালেন্সিয়া|

রবিবার রাতে ক্যাম্প নু্যতে খেলতে নামে লুইস এনরিক শিষ্যরা| আর ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয়| তবে লড়াই চালায় মাঝারিমানের দল ভ্যালেন্সিয়া| কিন্তু শেষ হাসি হাসল বার্সেলোনা| এদিন ম্যাচের প্রথম গোল অবশ্য ভ্যালেন্সিয়া করে| এলিয়াকুইম মানগালার গোলে লিড পায় তারা| কিন্তু ছয় মিনিট পরে নেইমারের পাস থেকে কাতালানদের সমতায় ফেরান উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ| ম্যাচের ৪৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া| ফাউলের কারণে দলের গোলদাতা মানগালাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়েন তিনি| এই ফাউলে পেনাল্টি পায় বার্সা| যেখান থেকে গোল করে স্কোর লাইন ২-১ করেন অধিনায়ক মেসি| তবে প্রথমার্ধের চোটের সময়ে বার্সা থেকে ধারে ভ্যালেন্সিয়ার খেলতে যাওয়া মুনির আল হাদ্দাদি গোল করে সফরকারীদের সমতায় ফেরায়| এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল বার্সিলোনা| আর এক ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top