News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপদেই দেশে ফিরলেন দুই নিখোঁজ সুফি সাধক
Image

নিরাপদেই দেশে ফিরলেন দুই নিখোঁজ সুফি সাধক

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): নিরাপদেই দেেশ ফিরলেন পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়া নিজামউদ্দিন আউলিয়া দরগার দুই সুফি সাধক| সোমবার সকালে দিল্লিতে পা রাখেন সৈয়দ আসিফ আলি নিজামি এবং তাঁর ভাইপো নাজিম আলি নিজামি| কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের হস্তক্ষেপেই নিরাপদে দেশে ফিরলেন সৈয়দ আসিফ আলি নিজামি এবং তাঁর ভাইপো নাজিম আলি নিজামি|

ইতিমধ্যেই নাজিম নিজামি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘উন্মত’ পাকিস্তানের একটি সংবাদপত্রে তাঁদের ছবি দিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়| যেখানে তাঁদের রিসার্চ অ্যান্ড অ্যানালিসি ইউং (র)-এর এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়| ধর্মগুরু সঈদ আসিফ নিজামির ছেলে আমির নিজামি জানিয়েছেন, ‘আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুষমা স্বরাজ ও রাজনাথ সিংয়ের কাছে আমি কৃতজ্ঞ| সরকার যেভাবে তাঁদের দেশে ফিরিয়ে আনলেন তাতে আমরা খুব খুশি|’

চলতি মাসের ৮ তারিখ পাকিস্তানে যান নিজামউদ্দিন আউলিয়া দরগার দুই সুফি সাধক সৈয়দ আসিফ আলি নিজামি এবং তাঁর ভাইপো নাজিম আলি নিজামি| দিন কয়েক আগে তাঁরা লাহোর বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে খবর রটে| লাহোর থেকে করাচির বিমান ধরার কথা ছিল তাঁদের| এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল নয়াদিল্লি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top