News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল জাঠদের ঘোষিত আন্দোলন, স্বাভাবিক দিল্লির যান চলাচল
Image

বাতিল জাঠদের ঘোষিত আন্দোলন, স্বাভাবিক দিল্লির যান চলাচল

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : জাঠদের ঘোষিত আন্দোলন প্রত্যাহার হওয়ায় স্বাভাবিক রাজধানী দিল্লির যান চলাচল| চাকরিতে সংরক্ষণের দাবিতে সোমবার থেকে দিল্লির যন্তর মন্তরে জাঠদের বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা ছিল| যার জেরে গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গায় রাস্তা বন্ধ, ১২টি মেট্রো স্টেশন বন্ধ, মেট্রো চলাচল নিয়ন্ত্রণ করার কথা ঘোষণা করেছিল পুলিশ| কিন্তু বিক্ষোভ বাতিল হয়ে যাওয়ায় সেসব বিধি-নিষেধ তুলে নেওয়া হয়েছে| ফলে সপ্তাহের প্রথম কাজের দিন স্বাভাবিক থাকছে রাজধানী| জাঠদের কর্মসূচি বাতিল হয়ে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন দিল্লির মানুষ|

গতকাল জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতির সঙ্গে বৈঠকে বসেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার এবং দুই কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং ও পিপি চৌধুরী| চার ঘণ্টা ধরে চলে এই বৈঠক| এরপর যৌথ সাংবাদিক সম্মেলনে খট্টার ঘোষণা করেন, দিল্লি হাইকোর্টের রায় মেনে কেন্দ্র ও রাজ্য সরকার শীঘ্রই জাঠদের সংরক্ষণের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবে| জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতির চেয়ারম্যান যশপাল মালিক বলেন, রাজ্য সরকার দাবি মেনে নেওয়ায় তাঁরা আন্দোলন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top