News Flash

  • Home
  • Uncategorized
  • এলাহাবাদে দুষ্কৃতীদের গুলিতে খুন বসপা নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

এলাহাবাদে দুষ্কৃতীদের গুলিতে খুন বসপা নেতা, তদন্ত শুরু করেছে পুলিশ

এলাহাবাদ, ২০ মার্চ (হি.স.): এলাহাবাদের প্রত্যন্ত মাউআইমা থানা এলাকায় গুলি করে খুন করা হল বহুজন সমাজ পার্টি (বসপা)-র এক নেতাকে| স্থানীয় ওই বসপা নেতার নাম হল মহম্মদ শামি (৬০)| সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এস মাথুর জানিয়েছেন, রবিবার রাতে অফিস থেকে বাড়ি ফেরার তোড়জোড় করছিলেন বসপা নেতা মহম্মদ শামি| পার্কিং এলাকায় তিনি গিয়েছিলেন গাড়ি নিতে| ঠিক তখনই অজ্ঞাতপরিচয় দুই আততায়ী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়| রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বসপা নেতা| আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন| ঘটনার তদন্ত শুরু করেছে মাউআউমা থানার পুলিশ|
এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীরা বিক্ষোভ দেখান এলাকায়| বসপা সূত্রের খবর, নিহত বসপা নেতা মহম্মদ শামি মাউআউমা ব্লকের পাঁচবারের প্রেসিডেন্ট ছিলেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top