News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপদেই আছেন করাচিতে হারিয়ে যাওয়া দুই ভারতীয় মৌলবী :বিদেশমন্ত্রী
Image

নিরাপদেই আছেন করাচিতে হারিয়ে যাওয়া দুই ভারতীয় মৌলবী :বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : নিরাপদেই আছেন পাকিস্তানের করাচিতে হারিয়ে যাওয়া দিল্লির নিজামুদ্দিন দরগার দুই মৌলবী । তাঁদের খোঁজ মিলেছে বলে রবিবার জানিয়েছেন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।তাঁরা সোমবার দেশে ফিরবেন । বাবার খোঁজ মেলায় খুশি মৌলবী সৈয়দ আসিফ নিজামির ছেলে আমির নিজামি। ভারত সরকার ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়া দরগার প্রধান মৌলবী সৈয়দ আসিফ নিজামি ও তাঁর ভাইপো সৌয়দ নাজিম নিজামি লাহৌরে তীর্থ করতে যান। কিন্তু করাচি বিমানবন্দর থেকে নিখোঁজ হয়ে যান তাঁরা। এবিষয়ে পরিবারের তরফে বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে উদ্যোগী হন সুষমা স্বরাজ।
বিদেশমন্ত্রী স্বরাজ এ নিয়ে পাক প্রধানমন্ত্রীর বিদেশ নীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে কথা বলেন, নিখোঁজ মৌলবীদের সন্ধানে তাঁদের হস্তক্ষেপ চান। গতকাল পাকিস্তান ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনকে জানায়, নিখোঁজ দুই মৌলবীর খোঁজ মিলেছে, তাঁদের নিয়ে আসা হচ্ছে করাচিতে।
এদিন টুইটারে বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুই মৌলবীর অন্যতম সৈয়দ নাজিম আলি নিজামির সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁরা নিরাপদে আছেন, কাল ফিরে আসবেন দিল্লিতে।
স্বাভাবিকভাবেই খুশি মৌলবী সৈয়দ আসিফ নিজামির ছেলে আমির নিজামি। তিনি ভারত সরকার ও বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বলেন, ফোনগুলি এখন কাজ করছে। শিগগিরই কথা বলতে পারবেন বলে আশা করছেন তিনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top