News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের আইনজীবী, বিচারক ও বিচারপতিদের গঠনমূলক ভূমিকা চান সুপ্রিম কোর্টের বিচারপতি
Image

রাজ্যের আইনজীবী, বিচারক ও বিচারপতিদের গঠনমূলক ভূমিকা চান সুপ্রিম কোর্টের বিচারপতি

নিজস্ব প্রতিনিধি, আগতরলা, ১৮ মার্চ৷৷ বিচার ব্যবস্থায় বিচারক এবং বিচারপতিদের আবেদনকারী ও মামলাকারীদের সাথে

শনিবার ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করে বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের বিচারপতি রঞ্জন গগই৷ নিজস্ব ছবি৷

বন্ধুত্বপূর্ণ এবং সহজগম্য সম্পর্কের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা পাবে বলে অভিমত ব্যক্ত করেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগই৷ এক্ষেত্রে তিনি রাজ্যের আইনজীবী এবং বিচারক ও বিচারপতিদের গঠনমূলক ভূমিকার প্রত্যাশা করেন৷ শনিবার ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ত্রিপুরার আইনজীবী এবং বিচারক ও বিচারপতিদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন৷
আজ ত্রিপুরা হাইকোর্টের প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুপ্রীম কোর্টের বিচারপতি রঞ্জন গগই৷ বর্তমান ত্রিপুরা হাইকোর্ট ভবনের পাশেই গড়ে উঠবে নতুন এই ভবনটি৷ অনুষ্ঠানে আইনমন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইপেই ছাড়াও মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, পুলিশের মহানির্দেশক কে নাগরাজ, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান যশপাল সিং, ত্রিপুরা হাইকোর্ট, জেলা ও সেশন আদালতের আইনজীবীরা উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রীম কোর্টের বিচারপতি রঞ্জন গগই দেশের ২৪তম হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টের সফলতার চিত্র তুলে ধরে বলেন, ত্রিপুরা হাইকোর্ট কম সময়ের মধ্যেই আইনী পরিষেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি করে সাফল্যের পরিচয় দিয়েছে৷ তিনি সবার জন্য সহজ আইনী পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে বার ও বেঞ্চ এর দায়বদ্ধতার কথা ধরে সময় মতো ন্যায়বিচার দানের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন৷
ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইপেই বলেন, রাজ্যে আইন পরিষেবার উন্নয়নে পরিকাঠামোগত উন্নয়নের দরকার রয়েছে৷ বিশেষ করে জেলা আদালতগুলিতে মৌলিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং এজন্য তিনি প্রয়োজনীয় অর্থের যোগান বজায় রাখতে আহ্বান জানান৷ তিনি জানান মামলায় জড়িত সংশ্লিষ্ট সকলকে বিশেষ করে সাক্ষী, মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তিদের যাতে আদালতে হয়রানির শিকার না হতে হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্বারোপ করেন৷ পাশাপাশি তিনি সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া ও অন্যান্য মামলার দ্রুত নিষ্পত্তির উপরও গুরুত্ব আরোপ করেছেন৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আইনমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, সবার কাছে আইনী পরিষেবা পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে৷ সেই লক্ষ্যে গন্ডাছড়া ও লংতরাইভ্যালীর মতো প্রত্যন্ত এলাকায়ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে৷ হাইকোর্টের এই প্রশাসনিক ভবনের জন্য সরকার ১৯১৭ কোটি টাকা মঞ্জুর করেছে এবং এর নির্মাণ কাজটি যথাসময়ে শেষ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top