News Flash

  • Home
  • Uncategorized
  • দু’টি ওষুধের দোকানে হানা, বিস্তর নেশা সামগ্রী উদ্ধার
Image

দু’টি ওষুধের দোকানে হানা, বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ রাজধানী আগরতলায় দুটি ওষুধের দোকানে হানা দিয়ে কালো তালিকাভুক্ত কফ সিরাপ এবং নেশা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ শনিবার ড্রাগ কন্ট্রোল অফিসার কাঞ্চন সিনহার নেতৃত্বে চারজনের একটি টিম কামান চৌমুহনীস্থিত শঙ্কর মেডিক্যাল হল এবং অপর্না মেডিক্যালে হল এই দুটি দোকানে হানা দেয়৷ সেখান থেকে কালো তালিকাভুক্ত ৪/৫ রকমের কফ সিরাফ এবং নেশা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ দুটি দোকানেই ঐ সামগ্রীগুলো প্রচুর পরিমানে রাখা ছিল৷
ড্রাগ কন্ট্রোল অফিসার কাঞ্চন সিনহা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে৷ শঙ্কর মেডিক্যাল হল এবং অপর্না মেডিক্যাল হল এই দুটি দোকানে নেশা দ্রব্য বিক্রি হচ্ছে বলে খবর পেয়ে অভিযানে নেমে দুটি দোকানেই প্রচুর নেশা সামগ্রী উদ্ধার হয়েছে৷ ৪/৫ রকমের কালো চালিকাভুক্ত কফ সিরাপ এবং নেশা ট্যাবলেট পাওয়া গেছে৷ শ্রীমতি সিনহা জানিয়েছেন, এই নেশা সামগ্রী গুলি ক্রয় করার কোন বৈধ কাগজ দেখাতে পারেননি দোকানের মালিকরা৷ তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কোন ডিলার বা ডিস্ট্রিবিউটার নয়, সরাসরি দোকানে এসে ঐ নেশা সামগ্রীগুলি বিক্রি করে গেছে বিক্রেতারা৷ শ্রীমতি সিনহা আরো জানিয়েছেন, কাদের মাধ্যমে এই নেশা সামগ্রীগুলি বিক্রি করা হচ্ছে এবং এর পেছনে কে জড়িত তা খুজে বের করা হবে৷ পাশাপাশি তিনি আরো জানিয়েছেন, এই দুই ওষুধের দোকানের মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ এদিন, উদ্ধার হওয়া সমস্ত নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top