News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েলকাম হোটেল থেকে খোয়া গিয়েছে তিনটি মোবাইল, এফআইআর ধোনির
Image

ওয়েলকাম হোটেল থেকে খোয়া গিয়েছে তিনটি মোবাইল, এফআইআর ধোনির

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : দিল্লির ওয়েলকাম হোটেল থেকে খোয়া গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক তথা ঝাড়খণ্ডের তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির তিনটি মোবাইল । গত শুক্রবার আগুন লাগার পর হোটেল থেকে তাঁর তিনটে মোবাইল ফোন চুরি হয়ে যায় বলে রবিবার সকালে ধোনি দিল্লি পুলিশের কাছে এই নিয়ে একটি অভিযোগ জানান। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে ।
শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ দিল্লির দ্বারকা এলাকায় ওয়েলকাম হোটেলে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা সময় লাগে আগুন নেভাতে। দমকলের ৩০টি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। সেই হোটেলেই ছিলেন ধোনি সহ ঝাড়খণ্ড টিম। আগুনে তাঁদের ক্রিকেট কিট পুড়ে যায়। আগুন লাগার সময় তাঁরা ঘর থেকে বেরিয়ে আসেন। কিন্তু ধোনির ফোন ঘরেই থেকে যায়। সেখান থেকেই চুরি হয়েছে তিনটি ফোন।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ওয়েলকাম হোটেল থেকে একজনকে আটক করেছে। এক পুলিশকর্তা জানান, হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে আমরা একজনকে সন্দেহ করি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top