News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর উপস্থিতে ৪৩জন মন্ত্রী সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ
Image

প্রধানমন্ত্রীর উপস্থিতে ৪৩জন মন্ত্রী সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ

লখনউ, ১৯ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের ২১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ।রবিবার দুপুরে তাঁকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক। লখনউয়ের স্মৃতি উপবনের মঞ্চে কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা এই দুই উপ-মুখ্যমন্ত্রী সহ ৪৩জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সহ দলের শীর্ষ নেতৃত্ব।শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কড়া নিরাপত্তা লখনউয়ের স্মৃতি উপবন এলাকা সহ লখনউয়ে ।
এদিকে শপথগ্রহণের আগে আজ সকালে স্মৃতি উপবনের অনুষ্ঠান মঞ্চে আসেন যোগী আদিত্যনাথ। নিজেই খতিয়ে দেখেন শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। এরপর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান তিনি। আজ সকাল থেকে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সাধারণ মানুষ ভিড় বাড়াতে থাকে।
আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ায় খুশি বিজেপির শীর্ষ নেতারা। উমা ভারতী বলেন, “মোদি প্রধানমন্ত্রী আর যোগী মুখ্যমন্ত্রী। এই শতাব্দীর এটা সবথেকে বড় খবর।” ভেঙ্কাইয়া নাইডুর মন্তব্য, “যোগী সৎ লোক। তাঁর কর্তব্যপরায়ণতা নিয়ে কোনও সন্দেহ নেই। তিনি পাঁচবারের সাংসদও।”
বিরোধীরাও বিজেপির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। সমাজবাদী পার্টির নেতা আজ়ম খান জানিয়েছেন, “গণতন্ত্রে জয়ী দল মুখ্যমন্ত্রী ঠিক করে। আর সেই সিদ্ধান্তকে সমসময় সম্মান করা উচিত।” কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা বলেন, “নতুন সরকারকে অভিনন্দন।আশা করি তারা প্রতিশ্রুতি পূরণ করবেন।”
কথা ছিল শপথ গ্রহণের পর গোরক্ষপুর মন্দিরে পুজো দিতে যাবেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। কিন্তু সে পরিকল্পনায় বদল এসেছে। শপথগ্রহণের পর উৎসবের নামে কোনওরকম ঝামেলা যেন না হয়, ইতিমধ্যেই নিজের অনুগামীদের সেই বার্তা দিয়ে রেখেছেন আদিত্যনাথ।শপথগ্রহণের পর বাকি মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন আদিত্যনাথ। তারপর করবেন সাংবাদিক সম্মেলন।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top