News Flash

  • Home
  • Uncategorized
  • রাতভর গণধর্ষণ, বাঁচতে বহুতল থেকে ঝাঁপ নির্যাতিতার
Image

রাতভর গণধর্ষণ, বাঁচতে বহুতল থেকে ঝাঁপ নির্যাতিতার

মুম্বই, ১৮ মার্চ (হি.স.) : দিল্লির পর এবার মুম্বইয়ে| আবারও গণধর্ষণের শিকার এক মহিলা| প্রাণ বাঁচাতে শেষমেশ ভোররাতে পাঁচতলার বারান্দা থেকে ঝাঁপ দিলেন ওই মহিলা| ঘটনায় গ্রেফতার করা হয়েছে ফারুক খান ও সন্তোষ কানোজিয়া নামে দুই ব্যক্তিকে|

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ভোরের দিকে এক মহিলার চিত্কার শোনা যায়| কোনও এক বাড়ির জানলায় তঁার শরীর ধাক্কা লাগে| ওই মহিলার চিত্কারে সকলেই জেগে ওঠেন| এরপরই রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করা হয়| তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল|

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকরির খোঁজে মুম্বইয়ে এসেছিলেন ওই মহিলা| ট্রেনেই আলাপ হয় সন্তোষের সঙ্গে| শহরের কিছুই চিনতেন না মহিলা| থাকার কোনও জায়গাও ছিল না| তা বুঝেই সন্তোষ ওই মহিলাকে মুম্বই থেকে একটু দূরে নিজের ভাড়া করা ফ্ল্যাটে থাকার জায়গা দেয়| দিনকয়েক সেখানে তারা দুজনে কাটায়| বৃহস্পতিবার তারা মুম্বই আসে| কিন্তু ফিরতে রাত হয় বলে নিজের বাড়িতে না ফিরে গিয়ে ওঠে বন্ধু ফারুক খানের ফ্ল্যাটে| সেখানেই রাতভর ধর্ষণের শিকার হতে হয় ওই মহিলাকে| এদিন ভোররাতে ঘুমন্ত দুই ব্যক্তিকে দরজা বন্ধ অবস্থায় রেখে বারান্দায় চলে আসেন ওই মহিলা| তারপরই বাঁচার তাগিদে ঝাঁপ দেন বলে অনুমান পুলিশের|

তবে প্রতক্ষ্যদর্শীদের অনেকের আশঙ্কা, মহিলাকে খুনের চেষ্টা করা হয়েছিল| যেভাবে তিনি সাহায্যের জন্য চিত্কার করছিলেন, তাতে তাঁকে ঠেলে ফেলে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না| পুলিশ ওই মহিলার বয়ান রেকর্ড করেছে| তাঁর বয়ানের ভিত্তিতেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top