News Flash

  • Home
  • Uncategorized
  • জোড়া বিস্ফোরণে কাঁপল তাজ-নগরী আগ্রা, প্রবল আতঙ্ক
Image

জোড়া বিস্ফোরণে কাঁপল তাজ-নগরী আগ্রা, প্রবল আতঙ্ক

আগ্রা, ১৮ মার্চ (হি.স.): সাতসকালেই জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর প্রদেশের তাজ-নগরী আগ্রা| শনিবার একটি বিস্ফোরণ ঘটে আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে আবর্জনা ডাম্পিং ট্র্যাক্টরে| আর দ্বিতীয়টি রেল স্টেশনের নিকটবর্তী একটি বাড়ির ছাদে| জোড়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই| বিস্ফোরণের অব্যবহিত পরেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পেঁ ছয়|  পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা খুব বেশি ছিল না|
শনিবার ভোর তখন ৫টা হবে, আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে রসুলপুরা এলাকায় পেশায় প্লাম্বার অশোকের বাড়ির ছাদে বিস্ফোরণ হয়| প্রথম বিস্ফোরণের প্রায় ৪৫ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ হয় আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে আবর্জনা ডাম্পিং ট্র্যাক্টরে| ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মহেশ কুমার মিশ্র জানিয়েছেন, জোড়া বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
জোড়া বিস্ফোরণের পিছনে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাত নেই বলেই এখনও পর্যন্ত মনে করছে পুলিশ| সম্প্রতি তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি ফোন করা হয় আইসিস-এর তরফে| এরপর থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছিল শহরজুড়ে| তা সত্ত্বেও জোড়া বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top