News Flash

  • Home
  • Uncategorized
  • বিএমডাব্লু গাড়িতে আগুন, প্রয়াত হলেন সার্কিটের কার রেসার অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রী
Image

বিএমডাব্লু গাড়িতে আগুন, প্রয়াত হলেন সার্কিটের কার রেসার অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রী

চেন্নাই, ১৮ মার্চ (হি.স.): ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হলেন প্রাক্তন জাতীয় রেসিং চ্যাম্পিয়ন অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রী নিবেদিতা| শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের সানথোম হাইরোডে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুর্ঘটনার পরই অশ্বিনদের বিএমডাব্লু গাড়িটিতে আগুন ধরে যায়| গাড়ি থেকে বেরোতে না পারায় ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে দু’জনের মৃতু্য হয়েছে|
শনিবার ভোরে অশ্বিন সুন্দর ও তঁার স্ত্রী নিবেদিতা এমআরসি নগরের এক বন্ধুর বাড়ি থেকে নিজেদের আলাপাক্কামের বাড়িতে ফিরছিলেন| বিএমডাব্লু গাড়িটি চালাচ্ছিলেন অশ্বিন নিজেই| পাশে বসে ছিলেন তঁার স্ত্রী পেশায় ডাক্তার নিবেদিতা| গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে| গাছ ও দেওয়ালের ফঁাকে আটকে যায় গাড়িটি| দুর্ঘটনার পরই আগুন ধরে যায় গাড়িতে| গাড়ি থেকে বেরোতে না পারায় ভিতরেই অগ্নিদ্বগ্ধ হয়ে দু’জনের মৃতু্য হয়েছে| খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল| গাড়ি থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করার পর প্রথমে দু’জনের পরিচয় জানতে পারেনি পুলিশ| পরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর থেকে জানা যায় যে গাড়িটি পেশাদার সার্কিটের কার রেসার অশ্বিন সুন্দরের|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top