News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়লেন স্ট্রাইকার দগলাস কস্তা
Image

ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়লেন স্ট্রাইকার দগলাস কস্তা

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.) : হাঁটুর চোটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই দল থেকে বাদ পড়লেন স্ট্রাইকার দগলাস কস্তা| আগামী বৃহস্পতিবার উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে সেলেকাওরা| আর পাঁচদিন পরে ঘরের মাঠ সাও পাওলোতে প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে তিতের শিষ্যরা| অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পান বায়ার্ন মিউনিখ তারকা কস্তা| আর এই চোটের ফলে জার্মান ক্লাবে থাকছেন তিনি| বাভারিয়ানদের হয়ে ২৭ ম্যাচে সাতটি গোল করেছেন কস্তা| এমনকি শেষ দুটি ম্যাচেও গোলও করেন ২৬ বছর বয়সী এই ব্রাজিল তারকা| গত কোপা আমেরিকা শতবার্ষিক টুর্নামেন্ট ও চারটি বিশ্বকাপ বাছাই ম্যাচে অংশ নিতে পারেননি| ২০১৪ থেকে এখন পর্যন্ত হলুদ জার্সিতে ১৮ ম্যাচে তিনটি গোল করেছেন তিনি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top