News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকরা না বদলালে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে না, দাবি নিট অধিকর্তার
Image

শিক্ষকরা না বদলালে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে না, দাবি নিট অধিকর্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ যুগের সাথে তাল মিলিয়ে বদলাতে হবে শিক্ষকদেরও৷ তবেই ছাত্রছাত্রীরা শিক্ষার উপকারিতা লাভ করতে পারবে৷ কারণ, এই যুগে শিক্ষকদের থেকেও ছাত্রছাত্রীদের অনেক তথ্য জানা থাকে৷ ফলে, সেই তথ্য শিক্ষায় পরিণত না করতে পারলে এবং শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যমে রূপান্তরিত না করা গেলে শিক্ষকদের ভূমিকা সার্থক রূপ নিতে পারবে না৷ শুক্রবার আগরতলায় মুক্তধারা অডিটোরিয়ামে টিআইটি নড়সিংগড়ের উদ্যোগে আয়োজিত কনফারেন্সে এই মত ব্যক্ত করেন এনআইটি আগরতলা অধিকর্তা ডা গোপাল মুরুগয়া৷
এই রাজ্যের প্রেক্ষাপট বিশ্লেষণ করে এনআইটি অধিকর্তা বলেন, ভৌগোলিক গত কারণে এরাজ্যে অনেক সমস্যা রয়েছে৷ দুর্বল যোগাযোগ ব্যবস্থা দেশের মূল ভূখন্ডের সংস্পর্শে যাওয়া এই রাজ্যের ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটাই কষ্টসাধ্য৷ তাঁর মতে, আগে শিক্ষকদের কাজ ছিল তথ্য জানানো৷ কিন্তু এখন শিক্ষকদের কাজ বদলে হয়েছে তথ্যকে শিক্ষায় রূপান্তর করা এবং সেই শিক্ষাকে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবর্তিত করা৷ তার জন্য শিক্ষকদের বদলাতে হবে বলে তিনি দাবি করেন৷ তাঁর মতে, শিক্ষকরা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আধুনিক ধাঁচে গড়ে তুলতে না পারলে তাদের প্রকৃত ভূমিকা খর্গ হবে৷ কারণ, প্রতিনিয়ত সমস্ত কিছুই বদলাচ্ছে৷ ফলে, শিক্ষকদেরও বদলানো জরুরি হয়ে পড়েছে৷
এদিন তিনি, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেও বলেন, প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় না করলে শিক্ষা পূর্ণাঙ্গ রূপ পাবে না৷ একটি সমীক্ষার তথ্য তুলে ধরে তিনি জানান, ভারতবর্ষে ২৫ শতাংশ ছাত্রছাত্রী ডিগ্রি নেওয়ার পর চাকুরির ক্ষেত্রে অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছে৷ এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দিশা দেখিয়েছেন এনআইটি অধিকর্তা৷ তিনি বলেন, কলেজের তৃতীয় বর্ষেই নিজেকে চাকুরির জন্য প্রস্তুত করতে হবে৷ তার আগে দ্বিতীয় বর্ষে স্থির করতে হবে ভবিষ্যতে কি হতে ইচ্ছা৷ তবেই ভবিষ্যৎ নিয়ে ছাত্রছাত্রীদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না৷
এদিন তিনি উদ্বেগের সুরে জানান, ভারতবর্ষে ভাল শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে৷ কারণ, শিক্ষক নির্ভর শিক্ষা ব্যবস্থা বদলে এখন ছাত্রছাত্রী নির্ভর শিক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে৷ সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের জানতে হবে কি তারা চাইছে৷ শিক্ষকদেরও জানতে হবে ছাত্রছাত্রীরা কি চাইছে৷ ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ না বাড়াতে পারলে শিক্ষকরা সার্থক বলে দাবি করা যাবে না৷ সেজন্য ছাত্রছাত্রীদের বদলাতে গেলে আগে শিক্ষকদেরই বদলাতে হবে, দৃঢ়তার সাথে জানান এনআইটি অধিকর্তা৷ পাশাপাশি দাবি করেন, শিক্ষা ব্যবস্থায় এই বদল ছাত্রছাত্রীদের উন্নতির শিখরে নিয়ে যেতে সহায়ক হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top