News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি- তৃণমূল সংঘর্ষে তদন্ত প্রক্রিয়া শুরু, প্রাথমিক ভাবে চিহ্ণিত ১৩ জন
Image

বিজেপি- তৃণমূল সংঘর্ষে তদন্ত প্রক্রিয়া শুরু, প্রাথমিক ভাবে চিহ্ণিত ১৩ জন

আগরতলা, ১৬ মার্চ(হিঃস)৷৷ কয়েকদিন শান্ত থাকার পর ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আবার চরমে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে৷ পশ্চিম জেলার সূত্রে জানা গিয়েছে গত ১৩ ই মার্চ রাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সংঘর্ষে যুক্ত ও ঘটনায় প্ররোচনার দায়ে প্রাথমিক ভাবে পুলিশ ১৩ জনকে চিহ্ণিত করেছে৷ ইতিমধ্যে পুলিশ পশ্চিম আগরতলায় থানায় ১৩ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ৷
জেলাপুলিশের এক শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন যেহেতু এটি রাজনৈতিক সংঘর্ষ তাই পুলিশ অন্যান্য আর ৫টি গোষ্ঠী সংঘর্ষের মত এর মোকাবেলা করতে চাইছে না৷ পুলিশ ১৩ জন কে চিহ্ণিত করলেও তাদের বাড়ি থেকে তুলে এনে গ্রেফতার করা হবে না৷ পুলিশের উপরের মহলের সিদ্ধান্ত ক্রমে আপাতত চিহ্ণিত ১৩ জন কে কারণ দর্শনের নোটিশ দেওয়া হবে৷ থানায় এসে তাদের জবাবদিহি করতে হবে৷ পুলিশের জিজ্ঞাসাবাদ এবং তদন্ত প্রক্রিয়া পরিচালনা দায়িত্বে থাকবেন খোদ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷ পুলিশি জবাবদিহির জন্য যারা থানায় আসবেন না তাদের গ্রেফতার করা হবে৷ পুলিশ সূত্রে জানা গেছে চিহ্ণিতদের মধ্যে বিজেপি এবং তৃণমূল উভয় গোষ্ঠীরই নেতা কর্মী রয়েছে৷ এইদিকে জানাগেছে রাজ্য প্রশাসন থেকে পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেক-কে ঘটনার একটি পৃথক তদন্তের নির্দেস দিয়েছেন৷ ম্যাজিষ্ট্রেট পর্যায়ের এই তদন্তের রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানাগেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top