নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ দুর্ঘটনার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে ছয়দিনের মাথায় ফের অসুস্থ হয়ে মারা যান কুলাই ঠাকুরপল্লীর বাসিন্দা দুলাল দেবনাথ(৫৪)৷ জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ দাঁতের ডাক্তারের কাছ থেকে বাড়ি ফেরার পথে আমবাসা থানা সংলগ্ণ এলাকায় পেছন থেকে তাকে একটি বাইক ধাক্কা মারে৷ তাতে, তিনি রাস্তায় ছিটকে পড়েন৷ এই ঘটনায় তার মাথায় আঘাত লাগে৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তার চিকিৎসা হওয়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসকরা৷ কিন্তু বুধবার রাত থেকে ফের তার মাথায় ব্যথা শুরু হয়৷ আজ সকালে তিনি রক্ত বমি করেন৷ সঙ্গে সঙ্গে তাকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে জিবিতে স্থানান্তর করেন৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়েছে৷ তার মৃত্যুতে কুলাইতে শোকের ছায়া নেমে এসেছে৷
দূর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু সুস্থ হওয়ার পাঁচ দিন পর
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















