নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ প্রণয় সংক্রান্ত বিবাদের জেরে এক যুবককে তার তিন বন্ধু মিলে পিটিয়ে রক্তাক্ত করেছে৷ জানা গেছে, মধ্যপ্রতাপগড় এলাকার পঙ্কজ চক্রবর্তী(২৬) ঐ এলাকারই একটি মেয়ের সাথে প্রণয়কে ঘিরে দূর্গাপূজার সময় তিন বন্ধুর সাথে ঝগড়া হয়৷ এরপর থেকে তাদের মধ্যে কোন যোগাযোগ ছিল না৷ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটায় ঐ তিন বন্ধু মিলে তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে৷ বন্ধুদের হাতে মার খেয়ে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে৷ এই ঘটনায় লাল্টু ঘোষ(২৭), বুলু ঘোষ(২৫) এবং গোবিন্দ ঘোষ(১৮) ওরফে কালুর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে৷ তাদের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু কাউকেই গ্রেপ্তারের কোন সংবাদ নেই৷

প্রণয়ের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম যুবক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















