News Flash

  • Home
  • Uncategorized
  • সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত কুপওয়ারা, খতম দুই জঙ্গি
Image

সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত কুপওয়ারা, খতম দুই জঙ্গি

শ্রীনগর, ১৫ মার্চ (হি.স.): সেনা-জঙ্গি সংঘর্ষে পুনরায় তপ্ত হল উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা| ৱুধবার সকালে কুপওয়ারার কালারুস গ্রামে সেনাবাহিনীর গুলিবর্ষণে খতম হয়েছে দুই জঙ্গি| তবে দুঃসংবাদ হল, এই ঘটনায় আহত হয়েছেন একজন পুলিশকর্মী| গুরুতর আহত অবস্থায় পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গোপন সূত্রে সেনাবাহিনী খবর পায় কুপওয়ারা জেলার কালারুস গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশ্যাল অপারেশন গ্রুপ|
সকাল তখন সাড়ে ৬টা হবে, জঙ্গিদের নিরাপত্তা বাহিনী ঘিরে ফেললে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা| কালবিলম্ব না করে পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও| গুলিবর্ষণে খতম হয় দুই জঙ্গি| আহত হয়েছেন একজন পুলিশকর্মী| গুলিবর্ষণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top