নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): বসপা প্রধান মায়াবাতীর সুরে সুর মিলিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তুলে দেওয়ার দাবি জানালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল| গত শনিবার উত্তর প্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোটের ফলাফল ঘোষণার দিন মায়াবতী দাবি করেছিলেন, ‘ইভিএম-এ কারসাজি করা হয়েছে|’ মায়াবতীর কথায়, ‘ইভিএম দিয়ে নয়, আগের ব্যালট ব্যবস্থা ফিরিয়ে এনে ভোট করা হোক| যেখানে স্বচ্ছতা বজায় থাকবে|’ ৱুধবার বসপা প্রধানের সুরে সুর মিলিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বললেন, ‘সরকার বলে, ইভিএম-এ কারচুপি করা যায় না| কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এই আশঙ্কা প্রকাশ করার পর এ ভাবে ভোটিং মেশিনে ভোট করার মানে হয় না| এখন ভোটের জন্য বরং ব্যালটই ফিরিয়ে আনা উচিত| তাতে কারচুপির সম্ভাবনা থাকবে না|’
কেজরিওয়াল এদিন ইভিএম-এ ‘কেরামতি’ করা হয়েছে বলেও মন্তব্য করেন| আপ সুপ্রিমোর কথায়, ‘পঞ্জাবে এমন অনেক জায়গা আছে, যেখানে আপের যতজন সদস্য, ততগুলো ভোটও পায়নি দল| এটা কী সম্ভব নাকি| শ্রী গোবিন্দপুরে আমরা মাত্র একটি ভোট পেয়েছি| কিন্তু সেখানে রয়েছে ৩ জন আপ সদস্য| যাঁদের সকলেরই ভোট দেওয়াটা নিশ্চিত ছিল| তাহলে কী করে একটা ভোট হল|’
ভোটিং মেশিনে ভোট করার মানে হয় না, ফিরিয়ে আনা উচিত ব্যালট : কেজরিওয়াল
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















