News Flash

  • Home
  • Uncategorized
  • ফের হামলা পদ্মাবতীর শু্যটিং সেটে
Image

ফের হামলা পদ্মাবতীর শু্যটিং সেটে

কোলাপুর, ১৫ মার্চ (হি.স.) : সঞ্জয় লীলা বনশালীর আগামী সিনেমা পদ্মাবতীর শু্যটিং চলাকালে ফের হামলা| এবার মধ্যপ্রদেশের কোলাপুরে| মঙ্গলবার গভীর রাতে দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমার সেটে ঢুকে যথেচ্ছ তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি| সিনেমার শু্যটিংয়ের জন্য নিয়ে আসা পোশাক, ঘোড়ার জন্য রাখা খাবারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ|
পুলিশ জানিয়েছে, পশ্চিম মহারাষ্ট্রের পার্বত্য এলাকায় এই সিনেমার শু্যটিং চলাকালে গভীর রাতে হঠাত্ করেই সেটে হানা দেয় ১০-২০ জনের একটি দল| সিনেমার কর্মীদের হাতে দুই হামলাকারী ধরা পড়ে গেলেও বাকিরা তাঁদের ওপর তাণ্ডব চালায়| ওই সময় আটক দুই দুষ্কৃতি পালিয়ে যায়| পুলিশ আরও জানিয়েছে, শু্যটিংয়ের জন্য আসা শিল্পীদের গাড়িগুলোও জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে হামলাকারীরা| তবে কী কারণে হামলা চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি|
উল্লেখ্য, এর আগেও রাজস্থানের জয়গড দূর্গে সঞ্জয়লীলার ওপর হামলা চালানো হয়েছিল| ঐতিহাসিক কাহিনী নির্ভর পদ্মাবতীর সেটে এই নিয়ে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল| এর আগে, জানুয়ারিতে কার্নি সেনা নামে একটি রাজপুত গোষ্ঠী সিনেমায় কাহিনী বিকৃতির অভিযোগ তুলে জয়পুরে সঞ্জয়লীলার ওপর হামলা চালিয়েছিল|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top