নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন না রাজনাথ সিং| ৱুধবার সংসদে ঢোকার মুখে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়ার কোনও ইচ্ছে তাঁর নেই বলে তিনি স্পষ্ট করেন| সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এসব জল্পনা অর্থহীন, অপ্রয়োজনীয়| ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন| উত্তরপ্রদেশ বিজেপির অন্যতম জনপ্রিয় নেতার পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামই ভেবেছিলেন বলে জানা গিয়েছে| তবে রাজনাথ তাতে আমল দেননি| মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবেন উত্তরপ্রদেশের সদ্য নির্বাচিত ৩২৫ বিজেপি এবং জোট বিধায়করা| সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি অমিত শাহ|
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন না রাজনাথ, স্পষ্ট করলেন স্বয়ং
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















