News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিস যোগ সন্দেহে মধ্যপ্রদেশ থেকে ধৃত এম টেক ডিগ্রিধারী যুবক, বাজেয়াপ্ত ল্যাপটপ ও ফোন
Image

আইসিস যোগ সন্দেহে মধ্যপ্রদেশ থেকে ধৃত এম টেক ডিগ্রিধারী যুবক, বাজেয়াপ্ত ল্যাপটপ ও ফোন

মুম্বই ও ভোপাল, ১৫ মার্চ (হি.স.): জঙ্গি সংগঠন আইসিস-এর সঙ্গে যোগ রয়েছে, এই সন্দেহে মধ্যপ্রদেশের খারগোনে জেলা থেকে ২৬ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)| ধৃত যুবকের নাম হল আওয়েশ শেখ (২৬)| মধ্যপ্রদেশ পুলিশের সহায়তায় মঙ্গলবার খারগোনে শহরে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় আওয়েশ শেখকে|
এটিএস জানিয়েছে, এম টেক ডিগ্রিধারী আওয়েশের বিরুদ্ধে জঙ্গি সংগঠন আইসিস-এর সঙ্গে যোগ রয়েছে বলে অভিযোগ| বাজেয়াপ্ত করা হয়েছে আওয়েশের মোবাইল ফোন ও ল্যাপটপ| খারগোনের পুলিশ সুপার কল্যাণ চক্রবর্তী জানিয়েছেন, ধৃত যুবক সন্দেহভাজন লোকজনদের সঙ্গে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত| গত ডিসেম্বরে নারপড়া থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল| সেই ঘটনার তদন্তে নেমেেই আওয়েশকে গ্রেফতার করা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top