News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর, আলোড়ন ক্রিকেট দুনিয়ায়
Image

আইসিসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর, আলোড়ন ক্রিকেট দুনিয়ায়

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): আইসিসি-র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর| ৱুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর প্রধান কার‌্যনির্বাহী ডেভ রিচার্ডসনকে নিজের পদত্যাগ পত্র পাঠিয়ে দেন শশাঙ্ক মনোহর| ব্যক্তিগত কারণেই ইস্তফা বলে দাবি তাঁর| তবে ক্রিকেট বিশেষজ্ঞ মহল মনে করছে, বিসিসিআইয়ের সঙ্গে আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরের নানা বিষয়ে মতভেদ চলছিল| জল্পনা, চাপ সামলাতে না পেরেই হয়তো শীর্ষ কর্তার পদ থেকে সরে দাঁড়ালেন তিনি| তবে, শশাঙ্কের ইস্তফায় গোটা ক্রিকেট দুনিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে| শশাঙ্ক মনোহর অবশ্য জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই আইসিসি-র চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালাম|
গত বছরের মে মাসে বিনা প্রতিদ্বন্দীতায় আইসিসি-র প্রধান স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন শশাঙ্ক মনোহর| তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সভাপতি ছিলেন তিনি| আইসিসি চেয়ারম্যান পদে শশাঙ্ক মনোহরের মেয়াদ ছিল ২ বছর| এক বছর এখনও কাটেনি| তার আগেই সরে দাঁড়ালেন তিনি| উল্লেখ্য, আইসিসি-তে এবার থাকলই না কোনও ভারতীয় প্রতিনিধিত্ব|
শুধু দক্ষ আইনজীবীই নন, দুঁদে ক্রিকেট প্রশাসকও হলেন শশাঙ্ক মনোহর| ২০০৮ থেকে ২০১১ সাল পর‌্যন্ত তিনি ছিলেন বিসিসিআই সভাপতি| জগমোহন ডালমিয়ার মৃতু্যর পর ২০১৫-র অক্টোবর মাসে পুনরায় বিসিসিআই সভাপতি নির্বাচিত করা হয় শশাঙ্ককে| ২০১৬ সালের মে মাসে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর চেয়ারম্যান নির্বাচিত হন তিনি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top