News Flash

  • Home
  • খেলা
  • বিস্ময়ের ৮ রানে ৪ উইকেট দখল শিশু বিহারে হার শিক্ষা নিকেতনের
Image

বিস্ময়ের ৮ রানে ৪ উইকেট দখল শিশু বিহারে হার শিক্ষা নিকেতনের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।ময়ুক ও শুভদীপ দাসের দুর্দান্ত ব্যাটিং। একই সঙ্গে বিস্ময় পালের অনবদ্য বোলিং। দুইয়ে মিলে স্কুল ক্রিকেটের প্রথম ম্যাচেই দাপুটে জয় হাসিল করলো শিশু বিহার স্কুলের খুদেরা। শুক্রবার তালতলা মাঠে শিক্ষা নিকেতন স্কুল মুখোমুখি হয় শিশু বিহার স্কুলের। ম্যাচে শিশু বিহার ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শিক্ষা নিকেতনকে। টস জিতে শিক্ষা নিকেতন স্কুল প্রথমে ব্যাট করে ২০ ওভার পুরো খেলতে পারেনি। ১৬ ওভার খেলে সব উইকেট হারিয়ে দলের স্কোর দাঁড়ায় ৫৯ রানে। ব্যাটে শিক্ষা নিকেতনের পক্ষে সানি দেবনাথ ১০, জয় রুদ্র পাল ৭, অর্পণ দেবনাথ ৪, সুজিত ৪, রত্নদীপ ঘোষ ২০ রানে অক্ষত থেকে এই রান সংগ্রহ করে।এর মধ্যে অতিরিক্ত যোগায় ১২ রানের ভরসা। বলে শিশু বিহারের পক্ষে বিস্ময় পাল ৪ ওভারে ৮ রান দিয়ে ৪টি উইকেট নেয়। এছাড়া ২টি করে উইকেট দখল করে আইজেক দেববর্মা ও শুভদীপ দাসরা। জয়ের জন্য শিশু বিহারের সামনে  টার্গেট দাঁড়ায় ৬০ রানের। যাকে তাড়া করতে নেমে শিশু বিহার স্কুল ৬.৪ ওভারেই কোনো উইকেট না হারিয়েই জয়ের রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে ময়ুক চৌধুরী ২২ এবং শুভদীপ দাস ২০ রানে নট আউট থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলো। অতিরিক্ত ভরসা যোগায় ১৮ রানের। বিস্ময় পেয়েছে প্লেয়ার অব দা ম্যাচের খেতাব।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top