News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন না রাজনাথ, স্পষ্ট করলেন স্বয়ং
Image

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন না রাজনাথ, স্পষ্ট করলেন স্বয়ং

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন না রাজনাথ সিং| ৱুধবার সংসদে ঢোকার মুখে স্পষ্ট জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| এখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়ার কোনও ইচ্ছে তাঁর নেই বলে তিনি স্পষ্ট করেন| সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এসব জল্পনা অর্থহীন, অপ্রয়োজনীয়| ২০০০ থেকে ২০০২ সাল পর‌্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন| উত্তরপ্রদেশ বিজেপির অন্যতম জনপ্রিয় নেতার পাশাপাশি স্বচ্ছ ভাবমূর্তির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নামই ভেবেছিলেন বলে জানা গিয়েছে| তবে রাজনাথ তাতে আমল দেননি| মুখ্যমন্ত্রী কে হবেন, সেই নিয়ে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসবেন উত্তরপ্রদেশের সদ্য নির্বাচিত ৩২৫ বিজেপি এবং জোট বিধায়করা| সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি অমিত শাহ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top