News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ায় সরকার গড়ছে বিজেপি-ই, আস্থা ভোটে শক্তি প্রমাণ করতে হবে পারিক্করকে
Image

গোয়ায় সরকার গড়ছে বিজেপি-ই, আস্থা ভোটে শক্তি প্রমাণ করতে হবে পারিক্করকে

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): গোয়ায় সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি-ই| সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গোয়ায় বিজেপি-র নেতৃত্বে জোট সরকারের শপথগ্রহণ আটকাতেই পারল না কংগ্রেস| উল্টে শীর্ষ আদালতের বেশ কিছু প্রশ্নে মুখে পড়তে হল সোনিয়া গান্ধীর দলকে| আপাতত গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে মনোহর পারিক্করের শপথ নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না| তবে, আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় আস্থা ভোটে তাঁকে তাঁর শক্তি প্রমাণ করতে হবে| কংগ্রেসের পিটিশনের প্রেক্ষিতে মঙ্গলবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট|
শীর্ষ আদালতে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, গত রবিবার থেকে চেষ্টা করেও রাজ্যপালের সঙ্গে সাক্ষাত্ করতে পারেননি তাঁরা| যদিও শুনানি শেষে সর্বোচ্চ আদালত মনোহর পারিক্করের শপথ গ্রহণের উপরে কোনও স্থগিতাদেশ দেয়নি| শীর্ষ আদালত শুধু নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব গোয়ায় আস্থাভোটের ব্যবস্থা করতে হবে|
গোয়ায় কারা সরকার গড়বে, তা নিয়ে জ্বল্পনা চলছিলই| এরই মধ্যে রাজ্যপাল মৃদুলা সিনহা বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোয় সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছিল কংগ্রেস| পিটিশনে কংগ্রেস দাবি করে, বিজেপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল| এটা বেআইনি ও অগণতান্ত্রিক| মনোহর পারিক্করের শপথগ্রহণ বন্ধ করারও আর্জি জানায় কংগ্রেস| মঙ্গলবার সেই পিটিশনের শুনানিতে মনোহর পারিক্করের শপথগ্রহণ বন্ধ করার দাবি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত| কংগ্রেসকে সর্বোচ্চ আদালত এদিন প্রশ্ন করে, বিজেপি ১৩টি আসনে জিতলেও মনোহর পারিক্করের কাছে ২১ জন বিধায়কের সমর্থণ রয়েছে| পারিক্করের দাবি খারিজ করে দেওয়ার মতো কোনও প্রমাণ কি আপনাদের কাছে রয়েছে?

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top