মুম্বই, ১৪ মার্চ (হি.স.) : সদ্য শেষ হওয়া নির্বাচনে কেন্দ্রের শাসক দলের সাফল্য খুশির বার্তা আনল দালাল স্ট্রিটেও | প্রত্যাশামতোই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার| মঙ্গলবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই ৬০০ পয়েন্ট বেড়ে ২৯,০০০-এর গণ্ডি ছাড়াল সেনসেক্স সূচক| নতুন রেকর্ড গড়ে নিফটি পৌঁছল ৯,১২২.৭৫-এ |
প্রত্যাশামতোই হোলির পর আজ বাজার খুলতেই বাড়তে দেখা গেছে শেয়ার সূচক| ভোটের ফল ভরসা জুগিয়েছে বিনিয়োগকারীদের| যার ফলে স্টক কেনায় আগ্রহ দেখা যায় তাঁদের| আর তাতেই ফের ২৯,০০০-এর গণ্ডি ছাড়ায় বম্বে স্টেক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স| পিছিয়ে থাকেনি ন্যাশনাল স্টেক এক্সচেঞ্জের শেয়ার সূচক| ৯০০০-এর গণ্ডি টপকে নিফটি পৌঁছয় ৯,১২২.৭৫-এ| ২০১৫ সালের মার্চের রেকর্ড ভাঙে নিফটি| সেইসময় নিফটির সূচক ছিল ৯,১১৯|

২৯,০০০-এর গণ্ডি ছাড়াল সেনসেক্স, নতুন রেকর্ড গড়ে নিফটি পৌঁছল ৯,১২২.৭৫-এ
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















