News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিত্সার নামে ব্যবসা চলবে না, প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Image

চিকিত্সার নামে ব্যবসা চলবে না, প্রচ্ছন্ন হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১৪ মার্চ (হি.স.): চিকিত্সার নামে রাজ্যে ব্যবসা করা চলবে না| পুনরায় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| জমি রক্ষা আন্দোলনকে স্মরণ করে কৃষক দিবস উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে মঙ্গলবার এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী| এদিন স্বাস্থ্য নিয়ে কঠোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, চিকিত্সা পরিষেবা নিয়ে কখনওই ব্যবসা করা চলবে না| প্রয়োজন না থাকলে অকারণে এটা ওটা টেস্ট করিয়ে খরচ বাড়ানো চলবে না| মুখ্যমন্ত্রী এদিন আরও বলেছেন, কোনও অভিযোগ থাকলে তা যেন প্রশাসনকে জানানো হয়| ভাঙচুর করা একদম বরদাস্ত করা হবে না|
নজরুল মঞ্চ থেকে এদিন নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাইয়ের জমি রক্ষা আন্দোলনে শহিদদের স্মরণ করেন মুখ্যমন্ত্রী| মমতা বলেছেন, সরকারে আসার পর প্রতিশ্রুতি ছিল সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া| সরকার সে কথা রেখেছে| এদিন ৭৫ জন কৃষকের হাতে কৃষকরত্ন সম্মান তুলে দেওয়া হয়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top