News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মকর্তাদের আরও নমনীয় হওয়ার পরামর্শ নরেন্দ্র মোদীর
Image

বিজেপি কর্মকর্তাদের আরও নমনীয় হওয়ার পরামর্শ নরেন্দ্র মোদীর

নয়াদিল্লী, ১২ মার্চ (হিঃস)৷৷ এখন সময় হয়েছে বিজেপি কর্মকর্তাদের আরও নমনীয় হওয়ার৷ রবিবার দিল্লীতে বিজেপি সদর দপ্তরে বৈঠকে যোগ দিয়ে একথা বলেন নরেন্দ্র মোদী৷ দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, গাছে ফল ধরলে তা ঝুঁকে যায়৷ বিজেপির বটবৃক্ষে দায়িত্বের ফল ধরেছে৷ তাই মানুষের সামনে এবার ঝঁুকিতে হবে৷
উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে বিধানসভা নির্বাচনে জএেয়র পর আজ বিজেপি সদর দপ্তরে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রত্যেক উৎসব থেকে আমরা শয়তানকে মেরে এগিয়ে যাওয়ার প্রেরণা পাই৷ যত দিন যাচ্ছে, আরও বেশি মানুষ ভোট দিচ্ছেন৷ এটা গণতন্ত্রের পক্ষে হিতকর৷ জয় এমনি এমনি আসে না৷ প্রত্যেক নির্বাচনের সঙ্গে সেঙ্গ বিজেপির বিজয়রথ এগিয়ে চলছে৷ বিগত ৫০ বছর ধরে সব রাজনৈতিক দলই দেশের উন্নয়ন নিয়ে অনেক কথা বলেছে৷ উন্নয়নের প্রশ্ণে, মানুষের বেশি ভোটদান শুভ সঙ্কেত৷
বিজেপি সভাপতি অমিত শাহ বলেন, নোট বাতিলের ফলে দেশের গরিব মানুষ নিজেদের সরকারের অঙ্গ হিসেবে দেখতে শুরু করেছেন৷ মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন দেশে অনিশ্চয়তার পরিবেশ ছিল৷ প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী যা বলেছেন, তা স্রেফ ভাষণ নয়৷ এই ফল (উত্তরপ্রদেশ) বিজেপিকে ২০১৪ সালের নির্বাচনের থেকেও আগে নিয়ে যাবে৷ ২০১৪ সালের থেকে বেশি ভোট এবার মানুষ বিজেপিকে দিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top