News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়া এবং মণিপুরে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের
Image

গোয়া এবং মণিপুরে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ বিজেপি বিধায়কদের

নয়াদিল্লি, ১২ মার্চ৷৷ গোয়া এবং মণিপুরে সরকার গঠনে কয়েক দাফ এগিয়ে গেছে বিজেপি৷ রবিবার নিজ নিজ রাজ্যে গোয়া এবং মণিপুরের রাজ্যপালের সাথে দেখা করেছেন বিজেপি বিধায়করা৷ সাথে জোট শরিকরাও ছিলেন৷ মণিপুরে ন্যাশনাল পিপলস পার্টির সমর্থন আদায় করতে সক্ষম হওয়ায় বিজেপিই সরকার গঠন করছে বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷ নাগা পিপলস ফ্রন্ট ইতিমধ্যে বিজেপিকে সমর্থন করবে বলে জানিয়েছে৷ ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রন্ট নির্বাচনে চারটি করে আসনে জয়ী হয়েছে৷ ন্যাশনাল পিপলস পার্টি প্রধান কনরাড সাংমা জানিয়েছেন, কেন্দ্রে এনডিএ শরিক দলে রয়েছি আমরা৷ স্বাভাবিকভাবে ন্যাশনাল পিপলস পার্টি বিজেপিকেই সমর্থন জানাবে৷ রবিবার সন্ধ্যায় বিজেপি এবং শরিক দলের বিধায়করা মণিপুরের গভর্নর নাজমা হেপতুল্লার সাথে দেখা করেছেন৷ এনপিপি’র তরফে বিজেপিকে সমর্থনপত্র রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এদিন, বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রামমাধব এবং আসামের অর্থমন্ত্রী তথা নেডা’র কনভেনার হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় বিজেপি এবং শরিক দলের বিধায়কদের নিয়ে ৩০টি আসন নিশ্চিত হয়েছে৷ বিধানসভায় আস্থা ভোটে আরো একটি আসন বিজেপির সমর্থনে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ এদিকে, এনড্রো বিধানসভা আসনে জয়ী কংগ্রেস বিধায়ক শ্যামকুমার সিং বিজেপিতে যোগ দিয়েছেন৷ কংগ্রেসের দাবি, তাঁকে জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছে৷ অবশ্য নেডা’র কনভেনার হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের এই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছেন৷ নিয়মানুসারে দলত্যাগ বিরোধী আইনে শ্যামকুমার সিং তাঁর আসনটি খঁুইয়েছেন৷ ফলে, মণিপুর বিধানসভায় এখন ৫৯ জন সদস্য রয়েছেন৷ তাতে, ৩০ জন বিধায়ক নিয়ে বিজেপির সরকার গঠনের পথে কোন বাধা থাকছে না৷
গোয়াতেও সরকার গঠনে শরিক দলদের কাছে টেনে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে বিজেপি৷ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা মনোহর পারিক্কর জানিয়েছেন, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং গোয়া ফরোয়ার্ড পার্টিকে নিয়ে সরকার গঠন করবে বিজেপি৷ তাদের সমর্থন মিলেছে৷
রবিবার সন্ধ্যায় বিজেপি বিধায়করা গোয়া রাজ্যপাল মৃদুলা সিনহার সাথে দেখা করে সরকার গঠনের আবেদন জানিয়েছে৷ বিজেপি নেতা মনোহর পারিক্কর জানিয়েছেন, খুব শীঘ্রই গোয়ায় বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা হবে৷
এদিকে, প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে মনোহর পারিক্কর পদত্যাগ করবেন বলে জানা গেছে৷ বিজেপি গোয়া রাজ্য কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী পদে মনোহর পারিক্করের নাম প্রস্তাব পাশ হয়েছে৷ শরিকদলগুলিকে নিয়ে বিজেপির আসন সংখ্যা দাঁড়াবে ২২টি৷ অন্যদিকে, কংগ্রেস-এনসিপি জোটের দখলে ১৮টি আসন রয়েছে৷ তাতে স্পষ্ট, গোয়ায় বিজেপিই সরকার গঠন করতে চলেছে৷ কংগ্রেসের ৩টি আসনের গেঁরোয় মণিপুর এবং গোয়া হাতছাড়া হচ্ছে৷ কারণ, মণিপুরে ২৮ এবং গোয়ায় এনসিপির সাথে জোট করে ১৮টি আসন থাকলেও দুই রাজ্যেই ৩টি আসনের জন্য সরকার গঠন করতে পারছে না কংগ্রেস৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top