News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে চিরকুট দিয়ে কুপ্রস্তাব, অভিযুক্ত যুবক জেল হেপাজতে
Image

গৃহবধূকে চিরকুট দিয়ে কুপ্রস্তাব, অভিযুক্ত যুবক জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ সামাজিকতা কতটা ভূলুন্ঠিত হচ্ছে তা নারী সংক্রান্ত নানা ঘটনায় প্রকাশ্যে আসছে৷ ধর্ষণ, শ্লীলতাহানির পাশাপাশি নারী সংক্রান্ত অন্যান্য ঘটনাও ঘটে চলেছে৷ এমনই একটি ঘটনা ঘিরে বড়দোয়ালী এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সাত সকালে এক গৃহবধূকে চিরকুট দিয়ে অকথ্য ভাষায় প্রেম নিবেদন করছে এক যুবক৷ ঐ গৃহবধূর অভিযোগ মূলে পশ্চিম মহিলা থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে৷ বর্তমানে সে জেল হাজতে রয়েছে বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, এডিনগর রোড নং ১৩ এলাকার বাসিন্দা শান্ত বণিক বড়দোয়ালী ফায়ার স্টেশন এলাকায় এক গৃহবধূকে কুপ্রস্তাব দেয় একটি চিরকুটের মাধ্যমে৷ চিরকুটে নানা ধরনের অকথ্য ভাষার প্রয়োগ করা হয়৷ তাতে ক্ষুব্ধ হয়ে ঐ গৃহবধূ পশ্চিম আগরতলা মহিলা থানায় শান্ত বণিকের বিরুদ্ধে একটি এফআইআর করেন৷ পুলিশ ঐ অভিযোগের ভিত্তিতে শান্ত বণিককে গ্রেপ্তার করেছে৷ ঘটার খবর ছড়িয়ে পড়তেই গোটা বড়দোয়ালী এলাকায় ছিঃ ছিঃ রব পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top