News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী বিধানসভা নির্বাচনে কারো সাথে জোটের দরকার নেই ঃ বিপ্লব
Image

আগামী বিধানসভা নির্বাচনে কারো সাথে জোটের দরকার নেই ঃ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ প্রতিবাদ মহাসমাবেশের মঞ্চ থেকে একলা চলার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য

শুক্রবার বিবেকানন্দ ময়দানে বিজেপির প্রতিবাদ সমাবেশের একাংশ৷ ছবি নিজস্ব৷

সভাপতি বিপ্লব কুমার দেব৷ তিনি জোর গলায় বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনের কারোর সাথে জোটের দরকার নেই৷ বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷
এদিন তিনি বলেন, রাজ্যে অরাজকতা চলছে৷ গন্ডাছড়ায় দলপতিতে দলীয় কর্মী চানমোহন ত্রিপুরা হত্যাকান্ডকে শাসক দল সিপিএম অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে৷ তাঁর অভিযোগ, মেলারমাঠের নির্দেশেই পুলিশ এই মামলায় গুরুত্ব দিচ্ছে না৷ এজন্যই রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই বিজেপির৷ তাই চানমোহন ত্রিপুরা হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে৷ তিনি আক্ষেপের সুরে বলেন, বামফ্রন্ট সরকার চানমোহন ত্রিপুরা হত্যাকান্ডে সিবিআই তদন্তে সম্মতি জানাচ্ছে না৷ কিন্তু ২০১৮ সালে বিজেপি ক্ষমতায় আসলে এই হত্যাকান্ডে সিবিআই তদন্ত করা হবে৷ তাঁর দাবি, দলের সমস্ত কর্মকর্তাদের ন্যায় দেওয়া হবে৷
এদিন তিনি জোর গলায় বলেন, ২০১৮ বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দলের সাথে জোট বাঁধা হবে না৷ তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার গঠনে কারোর দরকার নেই৷ বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যের মসনদ দখল করবে৷
এদিন মূলত, ২০১৮ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে শক্তির মহড়া দিয়েছে বিজেপি৷ তাঁদের দাবি ছিল ৫০ হাজার লোকের জমায়েত হবে৷ পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, ১৫-২০ হাজার লোক এই সমাবেশে অংশ নিয়েছেন৷ বিজেপির প্রতিবাদ মহাসমাবেশকে ঘিরে রাজধানী আগরতলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল৷ শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ ও টিএসআর বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top