News Flash

  • Home
  • Uncategorized
  • দলত্যাগ করায় সিপিএম ক্যাডারদের হামলায় সিধাইয়ে রক্তাক্ত মা ও ছেলে
Image

দলত্যাগ করায় সিপিএম ক্যাডারদের হামলায় সিধাইয়ে রক্তাক্ত মা ও ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ দলত্যাগ করায় বিধবা মহিলা ও তাঁর ছেলেকে বেধরক পিটিয়েছে শাসক দলের কয়েকজন ক্যাডার৷ ঘটনাটি ঘটেছে সিধাই মোহনপুরের কলাগাছিয়া গ্রামে৷ আহত মা ও ছেলে বর্তমানে মোহনপুর হাসপাতালে চিকিৎসাধীন৷ মা কল্পনা গোপ ও ছেলে প্রসেনজিৎ গোপের অভিযোগ শাসক দলের ক্যাডারদের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করছে না অভিযোগ পাওয়ার পরও৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, সম্প্রতি শাসক দলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে কলাগাছিয়া এলাকায়৷ বিরোধী শিবিরে যোগ দেওয়ার ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ তাতে শাসক দলের নেতারা রীতিমতো ব্যতিব্যস্ত৷ দলত্যাগীদের মধ্যে রয়েছেন বিধবা মহিলা কল্পনা গোপ ও তাঁর ছেলে প্রসেনজিৎ গোপও৷ শুক্রবার স্থানীয় সিপিএম ক্যাডাররা প্রসেনজিৎ গোপকে বাড়িতে ঢুকে মারধর করে বিনা প্ররোচনায়৷ তাকে বাঁচাতে এগিয়ে আসেন মা কল্পনা গোপ৷ তাঁকেও মারধর করে ক্যাডাররা৷ তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন৷ কিন্তু ক্যাডারজের রক্তচক্ষুর ভয়ে কেউ প্রতিবাদ করেনি৷ মারধর করে রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে ফেলে দিয়ে পালিয়ে যায় শাসক দলের ঐ ক্যাডাররা৷ তারপর কল্পনা গোপ ও তাঁর ছেলে প্রসেনজিৎ গোপকে নিকটাত্মীয়রা উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়৷ তাদের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে৷ এই ব্যাপারে সিধাই মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করেনি৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top