জেনেভা, ১০ মার্চ (হি.স.): বন্দুকবাজের হামলায় রক্ত ঝরল সুইজারল্যান্ডের ক্যাফেতে| স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮.১৫ মিনিট নাগাদ সুইজারল্যান্ডের উত্তর-পশ্চিমে বাসেল শহরের জনপ্রিয় রেস্তোরঁা `ক্যাফে ৫৬’-এ হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুই বন্দুকবাজ| আচমকা ক্যাফেতে হানা দিয়ে দুই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালালে ২ জনের মৃতু্য হয়েছে| গুরুতর জখম হয়েছেন আরও একজন| সঙ্কটজনক অবস্থায় তঁাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
পুলিশ জানিয়েছে, এলোপাথাড়ি গুলি চালানোর পরই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আততায়ীরা| হামলার নেপথ্যে থাকা কারণ খতিয়ে দেখা হচ্ছে| স্থানীয় সূত্রের খবর, এই রেস্তোরঁায় আগে অসামাজিক কার্যকলাপ চলত| এখানে মাদকাসক্ত লোকেদের ভিড় লেগেই থাকত| কিন্তু গত কয়েকবছরে মালিকানা বদলের পর রেস্তোরঁাটির চরিত্র অনেকটাই বদলে গিয়েছে| কিন্তু, আচমকা কেন এই হামলা, তার কারণ এখনও পরিষ্কার নয়|
সুইজারল্যান্ডের ক্যাফেতে বন্দুকবাজের হামলা, মৃত ২
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















