News Flash

  • Home
  • Uncategorized
  • বুথ ফেরত সমীক্ষায় পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই এগিয়ে বিজেপি, উঃপ্রদেশে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন মায়াবতি
Image

বুথ ফেরত সমীক্ষায় পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই এগিয়ে বিজেপি, উঃপ্রদেশে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন মায়াবতি

নয়াদিল্লী, ৯ মার্চ৷৷ বুথ ফেরত সমীক্ষায় মোদির জয় জয়কার চারিদিকে৷ পাঁচ রাজ্যের মধ্যে চারটিতে বিজেপি এগিয়ে রয়েছে৷ হাইভোল্টেজ উত্তর প্রদেশে ত্রিশঙ্কু ফলাফলের আভাষ মিলেছে৷ ঐ রাজ্যে মায়াবতী সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠেছে৷ উত্তরপ্রদেশে বিজেপি এগিয়ে থাকলেও কোন রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ ফলে, সরকার গঠনে বহুজন সমাজবাদী পার্টি বিজেপি এবং সপা-কংগ্রেস জোটের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন বিশ্লেষকরা৷ এদিকে, পাঞ্জাব ছাড়া গোয়া, উত্তরাখন্ড এবং মণিপুরে বিজেপি বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে৷ পাঞ্জাবে আমআদমি পার্টি সরকার গঠন করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস৷ বিজেপি এবং আকালি জোট পাঞ্জাবে ভরাডুবি হবে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে৷ উত্তরাখন্ডে হরিশ রাওয়াতের কংগ্রেসের ভরাডুবি হবে বলে সমীক্ষায় উঠে এসেছে৷ গত নির্বাচনে উত্তরাখন্ডে কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাডিড লড়াই হয়েছিল৷ মাত্র ১টি আসনের ব্যবধানে কংগ্রেস জয়ী হয়েছিল৷ এবছরও হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল থাকলেও বুথ ফেরত সমীক্ষায় গেরুয়া শিবিরকেই এগিয়ে রেখেছে৷ গোয়াতে আবারও বিজেপিই সরকার গঠন করবে বলে সমীক্ষায় বলা হচ্ছে৷ মণিপুরে কংগ্রেসের সাথে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ কিন্তু মণিপুরে বিজেপি জোট কংগ্রেসকে জোর টেক্কা দেবে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে৷
এই চার রাজ্যকে ছাপিয়ে বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশের নজর উত্তরপ্রদেশের দিকে৷ গেরুয়া শিবির যাদবকুল এবং কংগ্রেসকে পেছনে ফেলে এগিয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে৷ বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে ৪০৩টি আসনে বিজেপি ১৬১ থেকে ১৭৫টি আসন দখল করতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ সমাজবাদী কংগ্রেস জোটের দখলে ১৪১ থেকে ১৫৬ টি আসন যেতে পারে বলে সম্ভাবনা রয়েছে৷ মায়াবতীর বহুজন সমাজ পার্টি ৮৭টির মত আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে৷ ফলে, বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে৷ এক্ষেত্রে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকায় মায়াবতীকেই দেখছেন নির্বাচন বিশ্লেষকরা৷ এদিন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সরকার গঠনে প্রয়োজনে মায়াবতীর হাত ধরবেন বলে জানিয়েছেন৷ এদিকে, বিজেপির দাবি উত্তরপ্রদেশে দল একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে৷ তাই কারোর সাথে জোট গঠনে প্রয়োজনীয়তা নেই বলে দৃঢ়তার সাথে জানান বিজেপির শীর্ষ স্থানীয় এক নেতা৷ মায়াবতী অবশ্য জোট গঠনের বিষয়ে মুখ খুলেননি৷
এদিকে, সংবাদ সংস্থা হিন্দুস্তান সমাচারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় বিজেপি পেতে চলেছে ২০০টির বেশি আসন৷ অন্যদিকে, মায়াবতীর বহুজন সমাজ পার্টি পেতে পারে ৯৫ থেকে ১০৫টি আসন৷ আর সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোটের ঝুলিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৮৫ থেকে ১০০টি আসন৷
এখন আগামী ১১ মার্চের দিকে নজর গোটা দেশের৷ ৫ রাজ্যের নির্বাচনের ফলাফল বিশেষ করে উত্তরপ্রদেশ নিয়ে গোটা দেশ ফলাফলের অপেক্ষায় রয়েছে৷ নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাব পাঁচ রাজ্যের ফলাফলে বিজেপির বিরুদ্ধে নাকি পক্ষে যাবে সেটাই এখন দেখার বিষয়৷ এরই সাথে কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎও নির্ভর করছে৷ এরই সাথে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টিতে অখিলেশ যাদব কোণঠাসা হতে পারেন যদি নির্বাচনে পরাজিত হয় তাঁর দল৷ এদিন, বুথ ফেরত সমীক্ষা শুরু হতেই সমজাবাদী পার্টিতে শীর্ষ স্থানীয় নেতাদের বিক্ষোভ দেখা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top