নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ প্রশিক্ষণমূলক সফরে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশিক্ষণরত অফিসার সহ ৩০ জন বুধবার রাজ্যে এসেছেন৷ বাংলাদেশ অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদের নেতৃত্বে তাঁরা রাজ্যে এসেছেন৷ এদিন, আখাউড়া সীমান্তে অর্থ দপ্তরের আধিকারিকরা তাদের অভ্যর্থনা জানান৷ তাদের মধ্যে চারজন মহিলা রয়েছেন৷
১১ মার্চ পর্যন্ত তাঁরা রাজ্যের নানা প্রান্ত সফর করবেন৷ এই প্রথম বাংলাদেশ থেকে অফিসাররা প্রশিক্ষণমূলক ভ্রমণে রাজ্যে এসেছেন৷ এদিন তাঁরা রাজ্য সচিবালয়ে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সাথে সাক্ষাৎ করেছেন৷ ঐ সময় অর্থ দপ্তরের প্রধান সচিব সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন৷ এদিন তারা দুই নং ট্রেজারিতে গিয়েছেন৷ ট্রেজারি অফিসারের সাথে কথাবার্তা বলেছেন৷
জানা গেছে, আগামীকাল তাঁরা বিলোনিয়ায় চোত্তাখোলা এবং উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির এবং তেপানিয়া ইকো পার্ক ভ্রমণ করবেন৷

রাজ্য সফরে এলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশিক্ষণরত অফিসাররা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















