News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সিপিএম, অভিযোগ বিজেপির
Image

রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সিপিএম, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ শাসক দল সিপিএম রাজ্যের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই অভিযোগ এনে বিজেপি তা আর বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে৷ চানমোহন ত্রিপুরা হত্যাকান্ডকে সামনে রেখে বিজেপি আগামী ১০ মার্চ আগরতলায় এই যাবতকালের মধ্যে সর্ববৃহৎ বিক্ষোভ র্যালি ও সমাবেশ সংগঠিত করবে বলে বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দলের রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷ তিনি জানান, ঐদিন সমাবেশে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, আসামের অর্থমন্ত্রী ডা হিমন্তবিশ্ব শর্মা, রাষ্ট্রীয় মহাসচিব তথা দলের পূর্বোত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রামমাধব, সাংসদ রামবিচার মেকন, রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ উপস্থিত থাকবেন৷
এদিন, সুবলবাবু জানান, শাসক দল সিপিএম বিজেপি এবং তার অঙ্গসংগঠনগুলির সাথে বিদ্বেষমূলক আচরণ করছে তিনদিন আগে এভিপির সৌরভ নাথকে নির্মমভাবে পিটিয়েছেন শাসক দল সমর্থিতরা৷ পদ্মবিলে বিজেপির ১১ জন সমর্থকের উপর আক্রমণের ঘটনা চয়ন দাস বুধবার শিলংয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন৷ ধর্মনগরে হিন্দু মিলনমঞ্চ এসডিএমের কাছে ডেপুটেশান দিলে তাদের জানানো হয় জম্মু কাশ্মীরে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তাতে রাজ্যে আন্দোলন করার কোন অর্থ নেই৷ সুবলবাবুর অভিযোগ, সিপিএম রাজ্যে জাতির বিরুদ্ধে জাতি এবং ধর্মের বিরুদ্ধে ধর্মকে লেলিয়ে দিয়ে বিভাজনের রাজনীতি শুরু করেছে৷ এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা অর্থমন্ত্রী ভানুলাল সাহা মনে করেন চান মোহন ত্রিপুরাকে আত্মা খুন করেছে৷ অর্থমন্ত্রী প্রকাশ্যে এই মন্তব্য করেছেন বলে সুবলবাবু জানিয়েছেন৷ এই সমস্ত বিষয় উল্লেখ করে সুবলবাবুর দাবি, রাজ্যে মানুষের নিরাপত্তা প্রশ্ণের মুখে৷ অর্থমন্ত্রী যে মন্তব্য করেছেন তার জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত৷ রাজ্য মন্ত্রিসভার সদস্যের এই ধরনের মন্তব্যে দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সুবলবাবু আশঙ্কা প্রকাশ করেন৷ এদিন তিনি জানান, বিজেপি শাসক দলের রক্তচক্ষুকে আর বরদাস্ত করবেনা৷ তাদের অরাজকতা মেনে নেওয়া হবে না৷ এই সমস্ত কিছুর প্রতিবাদে আগামী ১০ মার্চ আগরতলায় র্যালি ও সমাবেশ সংগঠিত হবে৷
এদিন তিনি ক্ষোভের সুরে আরো জানান, চানমোহন ত্রিপুরা চিতাভস্ম নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে র্যালি করার সময় শাসক সমর্থিত ক্যাডারদের হাতে বিজেপির কর্মীরা নিগৃহীত হয়েছেন৷ কমলপুরে এবং আগরতলায় রামনগরে গাড়ি আক্রান্ত হয়েছে৷ সুবলবাবু উদ্বেগ প্রকাশ করে জানান, শাসক দল রাজ্যের পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top