নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : নোট বাতিলের পর এই প্রথম বাজারে আসছে নতুন ১০ টাকার নোট| বৃহস্পতিবার একথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া| তবে নতুন নোট এলেও পুরনো ১০ টাকার নোটগুলি বৈধ থাকবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে| এদিন এক প্রেস বিবৃতি জারি করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, দ্রুতই বাজারে নতুন ১০ টাকার নোট আনা হবে মহাত্মা গান্ধী সিরিজ-২০০৫ নোটগুলির নম্বর প্যানেলে ইংরেজির ‘এল’ অক্ষর ইনসেটে থাকবে| নোটগুলিতে গভর্ণর উর্জিত প্যাটেলের স্বাক্ষর ও ২০১৭ সালের মুদ্রণ থাকবে|
আরবিআই সূত্রে আরও জানানো হয়েছে, নয়া ব্যাঙ্ক নোটগুলির নম্বর প্যানেলের উভয় দিকে সংখ্যাগুলি ছোট থেকে বড় থাকবে| এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে সাজানো থাকবে| তবে প্রথম তিনটি আলফা-নিউমারিক হরফ আকৃতির বিচারে একই থাকবে| এই নতুন নোটে নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে|
বাজারে নতুন ১০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















