News Flash

  • Home
  • Uncategorized
  • টমটম চালককে মারধর, অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বটতলায় পথ অবরোধ
Image

টমটম চালককে মারধর, অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বটতলায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ বিএমএস সমর্থিত টমটম চালককে মারধরের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার না করায়

বুধবার আগরতলায় বটতলায় টমটম চালকদের পথ অবরোধ আন্দোলন৷ ছবি নিজস্ব৷

প্রতিবাদে বুধবার বটতলায় পথ অবরোধ করেন সংগঠনের কর্মীরা৷ এদিন, সকাল পৌনে এগারটা থেকে টানা পৌনে দুটো পর্যন্ত পথ অবরোধ করেন বিএমএস সমর্থিত  টমটম চালকরা৷ তাতে, বটতলায়  তীব্র যানজটের সৃষ্টি হয়৷ যানবাহন চলাচল একপ্রকার স্তব্ধ হয়ে যায়৷ অবশেষে বটতলা ফাঁড়ির পুলিশ, পশ্চিম আগরতলা থানার পুলিশ এবং এসডিএম সমিত রায় চৌধুরী  ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান৷ কিন্তু অভিযুক্তকে গ্রেপ্তার না করলে পথ অবরোধ প্রত্যাহার করা হবে না বলে টমটম চালকরা স্পষ্ট জানিয়ে দেন৷ সদর মহকুমা শাসক টমটম চালকদের প্রতিশ্রুতি দেন শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে৷ এই প্রতিশ্রুতির ভিত্তিতে অবশেষে পথ অবরোধ প্রত্যাহার করে নেয় বিএমএস সমর্থিত টমটম চালকরা৷ উল্লেখ্য,  বটতলায় বিএমএস সমর্থিত এক টমটম চালককে সিট্যু সমর্থিত চালক মারধর করেছেন বলে অভিযোগ৷ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকবার থানায় ডেপুটেশান দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা৷ কিন্তু তাতেও কোন সুরাহা না হওয়ায় মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশান দেন বিএমএস সমর্থিত টমটম চালকরা৷ পাশাপাশি ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার না করা হলে বটতলায় পথ অবরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন সংগঠনের নেতৃবৃন্দরা৷ হুঁশিয়ারি সত্ত্বেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় বুধবার বটতলায় পথ অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের জনৈক নেতা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top