News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গির বাবার সিদ্ধান্তে গর্বিত গোটা দেশ, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর, পালটা ধন্যবাদ জানালেন মৃত জঙ্গি সইফুল্লার বাবা
Image

জঙ্গির বাবার সিদ্ধান্তে গর্বিত গোটা দেশ, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর, পালটা ধন্যবাদ জানালেন মৃত জঙ্গি সইফুল্লার বাবা

নয়াদিল্লি ও লখনউ, ৯ মার্চ (হি.স.): দীর্ঘ ১২ ঘন্টা গুলির লড়াই শেষে সইফুল্লা নামে এক জঙ্গিকে খতম করেছে উত্তর প্রদেশ পুলিশ| কিন্তু, নিহত জঙ্গির দেহ নিতে অস্বীকার করেছেন তার বাবা মহম্মদ সরতাজ| তিনি জানিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমার সন্তান বিশ্বাসঘাতক| আমরা কোনওমতেই বিশ্বাসঘাতকের দেহ নেব না|’ সন্দেহভাজন আইএস জঙ্গি সউফুল্লার বাবা তার দেহ নিতে অস্বীকার করায় গর্বিত কেন্দ্রীয় সরকার-গর্বিত গোটা দেশ, সংসদে দাঁড়িয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয়ভাগে লখনউয়ে আইএস জঙ্গি নিধন এবং মধ্যপ্রদেশের শাজাপুরে প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ নিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং|

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘জঙ্গি সইফুল্লার বাবা তার দেহ নিতে অস্বীকার করেছেন| সত্যি এমন পিতার জন্য গর্বিত গোটা দেশ| আশা করি গোটা কক্ষই এই সিদ্ধান্তের জন্য মহম্মদসরতাজকে নিয়ে গর্বিত|’ প্রসঙ্গত, ছেলের দেহ নিতে অস্বীকার করে সইফুল্লার বাবা সরতাজ বলেছিলেন, ‘আমরা ভারতীয়| এখানেই আমাদের জন্ম| আমাদের পূর্বপুরুষরাও সব এ দেশে জন্মেছেন| সেই বাড়িতে কোনও বিশ্বাসঘাতক কী করে জন্মায়? দেশবিরোধী কাজে যে জড়িত সে কিছুতেই আমার ছেলে হতে পারে না| স্পষ্ট জানাতে চাই, বিশ্বাসঘাতক আমার সন্তান নয়| আমরা কোনও মতেই বিশ্বাসঘাতকের দেহ নেব না| ও শুধু আমাদের পরিবার নয়, গোটা দেশের মাথা নত করে দিয়েছে|’

একজন ভারতীয় হিসেবে জঙ্গি ছেলের মৃতদেহ কখনওই গ্রহণ করবেন না | প্রকাশ্যে জানিয়ে দেন সইফুল্লার বৃদ্ধ বাবা| তার বাবার মনের জোর দেখে তাঁকে কুর্নিশ জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং | তাঁকে ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী | শুধু তাই নয়, মহম্মদ সরতাজের জন্য সরকার গর্ববোধও করছে বলেও মন্তব্য করেন রাজনাথ সিং | সংবাদমাধ্যমে সেই খবর দেখে মুখ খোলেন মহম্মদ সরতাজ | কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পালটা ধন্যবাদ জানান তিনি | বলেন, গোটা দেশের কাছে এটা একটা বার্তা যে আমাদের মত মানুষকেও কত ইজ্জত দেন স্বরাষ্ট্র মন্ত্রী |

ছেলে দেশদ্রোহী আইএস-এর মত ভয়াভহ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ দিয়ে, ভারতের ক্ষতি করতে চেয়েছে, তার ফলও পেয়েছে হাতেনাতে | এটিএসের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে আইএস-এর খোরাসান মডিউলের সদস্য সইফুল্লা | আর তারপরই জঙ্গি ছেলের মৃতদেহ নিতে অস্বীকার করেন তার বাবা সরতাজ |

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top