নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): উত্তর দিল্লির সান্তানগর ৱুরারি এলাকায় অবস্থিত একটি বহুতলে ভয়াবহ আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃতু্য হল এক যুবকের| আগুনের লেলিহান শিখায় জখম হয়েছেন আরও ৩ জন| দ্রুত তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত যুবকের নাম হল, সন্দীপ (২১)| দমকল ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাত ৪টে নাগাদ সান্তানগর ৱুরারি এলাকায় অবস্থিত একটি বহুতলের গ্রাউন্ড ফ্লোরে গ্রারাজে ভযাবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১০টি ইঞ্জিন| বহুতলের বাসিন্দাদের তড়িঘড়ি নামিয়ে আনা হয়| দমকলের পদস্থ এক অফিসার জানিয়েছেন, অগ্নিদ্বগ্ধ অবস্থায় সন্দীপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন| দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে|
আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| তবে দমকল আধিকারিকদের অনুমান, শর্টসার্কিট থেকে হয়তো গ্যারাজে আগুন লেগেছে| খতিয়ে দেখা হচ্ছে আগুন লাগার কারণ|
উত্তর দিল্লিতে বহুতলে আগুন, অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত ১
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















