নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ ত্রিপুরা সরকারি চাকুরি পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিমকোর্টে শুনানির দিন পিছিয়েছে৷ মঙ্গলবার সুপ্রিমকোর্টের বিচারপতি মদন বি লুকুর এবং বিচারপতি দীপক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠার কথা ছিল৷ কিন্তু বিচারপতি দীপক কুমার গুপ্তা ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি থাকাকালীন মামলাটি শুনেছিলেন এবং নিষ্পত্তি করেছিলেন৷ তাই এদিন এই মামলাটির সুপ্রিমকোর্টে শুনানি হয়নি৷ একটি ভিন্ন বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতি জে এস খেহারের কাছে পাঠানো হয়েছে৷ ২০১৫ সালে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি থাকাকালীন সময়ে জাস্টিস দীপক কুমার গুপ্তা এই মামলাটির নিষ্পত্তি করেছিলেন৷ এখন তিনি সুপ্রিমকোর্টের বিচারপতি হয়েছেন৷ সম্প্রতি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পুনর্গঠন করেছেন এবং বিচারপতি মদন বি লুকুর এবং বিচারপতি দীপক কুমার গুপ্তার সমন্বয়ে একটি ডিভিশন বেঞ্চ গঠন করেছেন৷ যেহেতু বিচারপতি দীপক কুমার গুপ্তা ২০১৫ সালে ত্রিপুরা হাইকোর্টে ঐ মামলার নিষ্পত্তি করেছিলেন তাই এই রায়ের ওপর আনা মামলাটি শুনতে পারেন না৷ এজন্যই মামলাটির শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়েছে এবং একটি ভিন্ন ডিভিশন বেঞ্চে পুনরায় নথিভুক্ত করার জন্য প্রধান বিচারপতির আদালতে পাঠানো হয়েছে৷
উল্লেখ্য, ত্রিপুরায় সরকারি চাকুরির পদোন্নতিতে সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিমকোর্টে একটি লিভ পিটিশন দাখিল করেছিল৷ একই সঙ্গে আধিকারিকদের তরফে দুটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয়৷
রাজ্য সরকারের চাকুরি পদোন্নতি মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















