News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক মেনেজার ও কর্মীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই
Image

ব্যাঙ্ক মেনেজার ও কর্মীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৭ মার্চ৷৷ ব্যাঙ্ক মেনেজার ও এক কর্মীকে আটক করে নগদ সাত হাজার টাকা ও দশ হাজার টাকা মূল্যের স্মার্ট ফোন ছিনিয়ে নিয়েছে দুসৃকতিরা৷ ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ উদয়পুরের রাইয়াবাড়িতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, আইডিবিআই ব্যাঙ্কের স্থানীয় ব্রাঞ্চের মেনেজার অভিলাশ মহান্তি এবং কর্ম শিবেন ভৌমিক একটি বাইকে চেপে ব্যাঙ্ক থেকে ভাড়া বাড়িতে ফিরছিলেন৷ তখন রাইয়াবাড়ি শ্মশানঘাট এলাকায় চার-পাঁচ জন যুবক তাদের আটক করে৷ তাদের কাছ থেকে নগদ সাত হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়৷ পরে এই বিষয়ে পুলিশকে অবহিত করা হয়৷ ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top