নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ আবারও ধর্ষণ৷ রাজধানী আগরতলা শহরের কাছে নন্দননগর এলাকায় এক গৃহবধূ ধর্ষিতা হয়েছে বলে জানা গিয়েছে৷ সংবাদে প্রকাশ, পাঁচ দিন আগে এই ধর্ষণের ঘটনা ঘটে৷ বেশ কয়েকবার ঐ মহিলা থানায় মামলা করতে গলে পুলিশ তাঁর মামলা নিতে চায়নি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ মামলা নিয়েছে৷ মামলার নম্বর ২২/১৭৷ মামলাটি হয়েছে আইপিসির ৩৭৬, ৫০৬ ধারা মোতাবেক৷ মামলায় অভিযুক্ত করা হয়েছে বিল্লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে৷ তার বিরুদ্ধে অভিযোগ বাড়িতে প্রবেশ করে মহিলাকে ধর্ষণ করেছে বিল্লাল৷ খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ৷
নন্দননগরে গৃহবধূ ধর্ষিতা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















