News Flash

  • Home
  • Uncategorized
  • মাওবাদীদের সঙ্গে যোগাযোগ অধ্যাপকসহ ছয় দোষীর যাবজ্জীবন সাজা
Image

মাওবাদীদের সঙ্গে যোগাযোগ অধ্যাপকসহ ছয় দোষীর যাবজ্জীবন সাজা

মুম্বই, ৭ মার্চ (হি.স.) : মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখা সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি সাইবাবাসহ ছ’জন| মঙ্গলবার তাঁদের যাবজ্জীবন সাজা দিলেন গড়চিরোলি মুখ্য জেলা এবং দায়রা আদালতের বিচারক এসএস শিন্ডে| এর আগে অভিযুক্তদের বেআইনি কার‌্যকলাপ নিরোধক আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় দোষী সাব্যস্ত করেন তিনি| সাইবাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজার দাবি জানান সরকারি আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রশান্ত সত্যনাথন| তাঁর যুক্তি, বিকলাঙ্গ হলেও সাইবাবার নাশকতা সংগঠিত করতে পারেন| সাক্ষীদের বয়ান এবং অন্য অভিযুক্তরা মহেশ তিরকে এবং নারোতেও জানিয়েছেন রিভলিউশনারি ডেমোক্রাটিক ফ্রন্টের নেতা সাইবাবার লেখা চিঠি তাঁরা নানা জায়গায় পাঠাতেন| গোয়েন্দাদের সংগ্রহে থাকা ভিডিও থেকে সাইবাবা বলেছেন, নকশালবাড়ি জিন্দাবাদ| সাইবাবার আইনজীবী বিরুদ্ধ যুক্তিতে না গিয়ে যে কোনও পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত বলে জানান|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top