ভোপাল, ৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের শাজাপুরের কাছে ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেন (৫৯৩২০)-এ বিস্ফোরণের জেরে আহত হলেন ৮ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক| মঙ্গলবার সকাল ৯.৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাজাপুর টাউনের কাছে জাবারি স্টেশনে| রেল সূত্রের খবর, ট্রেনের একদম শেষে একটি জেনারেল কামরায় বিস্ফোরণ হয়| ওই কামরায় খুব বেশি যাত্রী না থাকার কারণে আহতদের সংখ্যা কম হয়েছে| বিস্ফোরণের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে|
রেল পুলিশ জানিয়েছে, সকাল ৯.৫০ মিনিট হবে, আচমকাই ট্রেনের একদম শেষে একটি জেনারেল কামরায় বিস্ফোরণ হয়| বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্রই ট্রেন দাঁড়িয়ে করিয়ে দেন চালক| কামরা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়| রেল সূত্রের খবর, বিস্ফোরণের জেরে ৮ জন যাত্রী আহত হয়েছেন| তাঁদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে| রেলওয়ের ইনদর ডিভিশনের মুখপাত্র জীতেন্দ্রকুমার জয়ন্ত জানিয়েছেন, বিস্ফোরণে ট্রেনের দু’টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে| এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|
ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণ, আহত ৮ জন যাত্রী
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















