News Flash

  • Home
  • Uncategorized
  • বাতিল নোট জমা নিয়ে কেন্দ্র ও আরবিআইয়ের কাছে জবাবদিহি তলব করেছে সুপ্রিমকোর্ট
Image

বাতিল নোট জমা নিয়ে কেন্দ্র ও আরবিআইয়ের কাছে জবাবদিহি তলব করেছে সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ৬ মার্চ৷৷ গত ৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নোট বাতিলের পদক্ষেপের ঘোষণা দেওয়ার সাথে সাথে ৩১ মার্চ পর্যন্ত আরবিআইয়ের নির্দিষ্ট কয়েকটি শাখায় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করা যাবে বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ আরবিআইয়ের জারি করা নির্দেশিকাতেও এই ঘোষণা ছিল৷ কিন্তু ৩১ মার্চ পর্যন্ত দেশের নাগরিকদের কাছ থেকে বাতিল নোট নিচ্ছে না আরবিআই৷ এই মর্মে সুপ্রিমকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছিল৷ আজ সে মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার ও আরবিআইয়ের কাছে জবাবদিহি তলব করেছে সুপ্রিমকোর্ট৷ আগামী শুক্রবারের মধ্যে সর্বোচ্চ আদালতকে জবাব দিতে হবে৷পরবর্তী দিন ধার্য হয়েছে ১০ মার্চ৷

এদিন শুনানি চলার সময় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর গত ৮নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট সংক্রান্ত ভাষণের উল্লেখ করেন৷ এছাড়া এই মামলার প্রেক্ষিতে গঠিত তিন বিচারপতির একটি ডিভিশন বেঞ্চ সে সময় আরবিআইয়ের তরফে জারি করা নির্দেশিকার কথাও উল্লেখ করেন৷ সে নির্দেশিকায় বলা হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১৬ ’র পরেও ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত আর বি আইয়ের বেশ কিছু শাখায় বাতিল নোট জমা নেওয়া হবে৷ তবে তখন বেশকিছু প্রশ্ণের জবাব দিতে হবে গ্রাহককে৷ কিন্তু সে প্রতিশ্রুতি না মেনে বাতিল নোট জমা নিতে অস্বীকার করেছে আরবিআই৷ শীর্ষ আদালতের কথা এটা প্রতিশ্রুতি ভঙ্গের সামিল৷ বাতিল নোট জমা নেওয়ার ক্ষেত্রে এভাবে কথা না রেখে বহু লোককে বিপদে ফেলেছে আরবিআই৷ তাই এই বিষয়ে কেন্দ্র ও আরবিআইয়ের কাছে জবাবদিহি চেয়েছে সুপ্রিমকোর্ট৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top